বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৯ দিনের মতো ফিলিস্তিনের ভূখণ্ড ইসরাইলের তাণ্ডব অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬১টি শিশু রয়েছে।

অথচ বর্বরোচিত এ হামলায় এখনো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তিতে সই করেছেন বাইডেন। ইসরায়েলকে এভাবে সমর্থন দেওয়ায় বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এরদোগান।

বাইডেনের উদ্দেশে এরদোগান বলেছেন, ‘আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি।’

তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোগান সরাসরি এসব মন্তব্য করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে  বার্তা সংস্থা এএফপি।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।’

গত রোববার এই সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানসংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের রোববারের বৈঠক ফলপ্রসু হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ