মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনুমোদনহীন খাদ্য ও কসমেটিক্স পণ্য মজুদ ও বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআইয়ের দলটি দুপুরে অভিযান চালায় রাজধানীর কলাবাগানে লাজফার্মায়।

এ সময় তারা বেশ কিছু বিদেশি খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করে। পণ্যগুলোর কোনোটিতে নকল লোগো ছিল, আবার কিছু পণ্যে বিএসটিআই-এর লোগো ছিল না। দীর্ঘদিন ধরেই তারা এগুলো বিক্রি করে আসছে বলে জানায় বিএসটিআই।

বিএসটিআইয়ের উপ পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, কসমেটিক পণ্য, চকলেট, মধু ছাড়াও অসংখ্য খাদ্যদ্রব্য এখানে আছে যেগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই। অথচ বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে। তাই লাজ ফার্মার ৫ জনকে এক লাখ করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়েছে। সেগুলো বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হচ্ছে। পক্ষান্তরে তারা যদি এগুলো মান সম্পন্ন প্রমাণ দিতে পারে তাহলে তারা এগুলো বিক্রি করতে পারবে। তা না হলে এগুলোর বিক্রিয় বিতরণও নিষিদ্ধ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ