রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ভোগান্তি সাথে নিয়ে কর্মস্থলে ফিরছেন ঢাকামুখী যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিড় ঠেলে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকামুখী যাত্রীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মঙ্গলবার বেড়েছে যাত্রীর চাপ।

এ নৌরুটে ১৬ ফেরি চলাচল করায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে বলে জানান অধিকাংশ যাত্রী।

তবে তারা বলছেন, নিজেদের বাড়ি থেকে বিভিন্ন যানবাহন বদল করে আসায় তাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভিড় দেখা যায়।

অন্যদিকে দেখা যায়, কিছু কিছু ফেরিতে ঢাকাফেরত যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন।

কুষ্টিয়া থেকে আসা যাত্রী স্বপন বলেন, করোনার ঝুঁকি জেনেও ঈদে গ্রামে গিয়েছিলাম। গার্মেন্টস খুলে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফিরছি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, যাত্রীদের কর্মস্থলে  ফিরতে কোনো রকম যেন ভোগান্তি পোহাতে না হয়; সেজন্য ১৬ ফেরি সার্বক্ষণিক প্রস্তুত রেখে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ