রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

রাজধানীতে নিরাপদে রাস্তায় চলাচলে ডিএমপির ৮ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে বসবাস করতে হলে কাজের কারণে বা বিভিন্ন জরুরি প্রয়োজনে একস্থান থেকে অন্য স্থানে চলাচল করতে হয়। রাস্তায় চলতে গিয়ে ছিনতাইয়ের কবলে পরে বা সড়ক দুর্ঘটনায় কেউ কেউ গুরুতর আহত হচ্ছেন। কখনো বা হারাতে হচ্ছে মূল্যবান প্রাণও। তাই নিজেদের প্রাণ রক্ষার্থে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না। একই সঙ্গে প্রয়োজন নিজেদের সচেতনতাও।

রাজধানীতে ভ্রমণকালে নিজেকে অক্ষত ও নিরাপদ রাখতে সতর্কতার সঙ্গে কিছু বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি আপনার নিজের সচেতনতাই পারে আপনাকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে। মহানগরীকে নিরাপদ রাখতে ডিএমপি সব সময় আপনার পাশেই রয়েছে।

নিরাপদে রাস্তায় চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সেই ৮ পরামর্শ হলো- 

১. রিকশায় চড়ে কোথাও যাওয়ার সময় কোলে ব্যাগ রাখবেন না। মোটরসাইকেল কিংবা গাড়িতে ছিনতাইকারী এসে হ্যাঁচকা টান দিতে পারে। এতে করে আপনি রিকশা থেকে পড়ে গিয়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যাগ থাকলে তা দুই যাত্রীর মধ্যখানে রাখবেন, যাত্রী একা থাকলে নিরাপদভাবে ব্যাগ রাখবেন। রিকশায় যাতায়াতের সময় হুড তুলে রাখবেন।

২. অনুমোদিত রাইড শেয়ারিংয়ের যানবাহনে যাতায়াত করুন। অনুমোদনহীন যানবাহনে যাতায়াত পরিহার করুন।

৩. মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে অচেনা ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে চলাচল থেকে বিরত থাকুন। সম্ভব হলে কোনো গাড়িতে ওঠার আগে গাড়ির নম্বর টুকে রাখুন এবং কাছের কাউকে সেই গাড়ির নম্বর মেসেজ করে রাখুন।

৪. নির্জন রাস্তা বা গলিপথ দিয়ে একাকী চলাচল থেকে বিরত থাকুন। বিশেষ করে খুব ভোরে রাস্তায় চলাচল করা এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে কাউকে সঙ্গে নিয়ে যাতায়াত করুন।

৫. রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ বেশি নিরাপদ।

৬. শহরে চলাচলের সময় যানবাহনে উঠলে প্যান্টের পেছনের পকেটে ওয়ালেট বা মোবাইল ফোন রাখা নিরাপদ নয়। প্রয়োজনে ওয়ালেটটি সামনের পকেটে রাখুন। মোবাইলটি হাতে রাখতে পারেন। তাহলে ছিনতাইকারীরা সহজে ছিনিয়ে নিতে পারবে না।

৭. থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে ও মানিব্যাগে সংরক্ষণ করুন, যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।

৮. থানার মোবাইল নম্বর না থাকলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করে প্রয়োজনীয় পুলিশ সেবা নিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ