বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

গণপরিবহণে নিষেধাজ্ঞা: বিপাকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দূরপাল্লার গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞার কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকামুখী হাজারো মানুষ পড়েছেন মহাবিপাকে।

এসব এলাকা থেকে মাইক্রোবাস, পিকআপভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঢাকায় ফিরতে যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে মহাসড়কে কিছু যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে।

সোমবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বরে ছিল ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়। বাস অথবা বিকল্প পরিবহণে ভেঙে ভেঙে উত্তরের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এ তিনটি স্থানে এসে অবস্থান করছেন।

এসব স্থান থেকে ঢাকামুখী বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে গন্তব্যে যেতে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া। এতে বিশেষ করে মহাবিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। এ ছাড়া, এসব পরিবহণে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, মহাসড়কে যাত্রীদের চাপ রয়েছে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী দূরপাল্লার বাস চলতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনটি