রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

পীরজঙ্গী মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়হান মাহমুদ: জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসলি আরাবিয়ার বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহ রহ. ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার ১৬ মে বিকাল ৩ টায় রাজধানীর মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বিষয়টি পীরজঙ্গী মাদরাসার নায়েবে মুহতামিম ও মুগদা মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দুপুরে তিনি বমি করলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর আজ বিকালে হৃদরোগজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।

কর্মজীবনে তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ছিলেন। এছাড়া রাজধানীর বড় কাটারা মাদরাসা, জামিয়া ইসলামিয়া তাতিবাজার মাদরাসারও মুহাদ্দিস ছিলেন তিনি। সবশেষ রাজধানীর পীরজঙ্গী মাজার মাদরাসার মুহতামিম ছিলেন তিনি।

মাওলানা আব্দুর রহমান আরও জানান, মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহর লাশবাহী গাড়ি মিরপুর থেকে জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার) মাদরাসায় আসতেছে।

তার জানাযার নামাজ নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুরে আগামীকাল অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ