রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

গাজা উপত্যকার বাতাস ভারী হয়ে উঠছে ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে ভারী হয়ে উঠছে গাজা উপত্যকার বাতাস। ইসরায়েলি আগ্রাসনে খালি হচ্ছে একের পর এক মায়ের কোল। আহত হয়ে হাসপাতালেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বহু শিশু।

সন্তানকে বুকে আগলে রেখে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় মায়েরা। দখলদার ইসরায়েলের নৃশংস হামলায় পরিবারের ৬ সদস্যের আর কেউই বেঁচে নেই। ফিলিস্তিনি এক নারীর পরিবারের। শুধু এই এক নারীরই নয়, গেল কয়েকদিনে ইসরায়েলি আগ্রাসন বহু মায়ের বুক খালি করেছে। রেহাই পায়নি সদ্যজাত শিশুও। চলমান সহিংসতায় প্রায় অর্ধশত শিশুর ঠিকানা হয়েছে কবর।

সংঘাতে কোণঠাসা জীবনই যখন বাস্তবতা, তখন জন্ম থেকেই যোদ্ধা এক একটি ফিলিস্তিনি শিশু। পরিবারের হাত ধরে পালিয়ে যাচ্ছে বহুদূর। নিরাপদ আশ্রয়ের খোঁজে। টিকে থাকার লড়াইটা এখন চলছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলভবনে। দশ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে।

ফিলিস্তিনি এক নারী জানান, আমাদের ভবনটাতেই হামলা হয়েছে। একদল বাচ্চা তখন ঘরের ভেতর। অন্তিম মৃহূর্তে ওই ভবন থেকে বের হতে পেরেছি আমরা। যে যেভাবে পেরেছি, ছুটে পালিয়েছি।

এক শিশু জানায়, চারপাশে একের পর এক বাড়ি ভেঙে পড়ছিল। প্রতিবেশীদের সঙ্গে আমিও শুধু ছুটেছি। শেষে জাতিসংঘের আশ্রয় শিবিরে এসে আশ্রয় নেই। বাবা মা কাউকে খুঁজে পাইনি আমি। আর পাবো কিনা তাও জানি না।

হাসপাতালগুলোর দৃশ্য আরও মর্মান্তিক। মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকায় স্বজনহারাদের আহাজারিতে ভারী ওঠে উঠেছে বাতাস। আর আহতদের মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যারা তাদের আর্তনাদ যেন থামবার নয়।

ফিলিস্তিনি এক যুবক বলেন, আমি বাইরে বেরিয়েছিলাম। হঠাৎ বিস্ফোরণ শুরু হয়। বোমা আমার বাড়ির ছাদে পড়ে। বিধ্বস্ত ভবনের ভেতর থেকে সবাইকে উদ্ধার করা যায়। কিন্তু কোন অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না। এখন আমার পুরো পরিবার হাসপাতালে। ওরা বেঁচেও যদি যায়, পঙ্গুত্ব বরণ করেই হয়তো কাটাতে হবে বাকি জীবন।

শুধু ফিলিস্তিনিরা নয়, হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে একাধিক ইসরাইলি শিশুও। সংঘাতপূর্ণ ইসরাইলি অঞ্চল থেকে সন্তানকে বুকে আগলে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদী মা-বাবারাও। পরিস্থিতির অবনতি হলে পুরোপুরি যুদ্ধে রূপ নিতে পারে এই সংঘর্ষ। তাহলে সীমান্তের দুই পারের সাধারণ বেসামরিক নাগরিকরাই চরম মানবিক সংকটে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ