বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত; নিহত বেড়ে ১৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বিমান থেকে ফেলা বোমা ও সীমান্ত থেকে বিরতিহীনভাবে ধেয়ে আসা আর্টিলারি ইউনিটের শেলের আঘাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়। এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে।

অপরদিকে, হামাসের মুখপাত্র ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের মাতৃভূমি রক্ষায় হামাসের প্রতিরোধ থেকে যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ