রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ফেরিঘাটে এবার ঢাকামুখি যাত্রীদের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবার-পরিজনের সঙ্গেিঈদ উদযাপন শেষে আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।

অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছেন বাড়িতে।

শনিবার (১৫ মে) ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ চাপ।

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোটবড় যানবাহনও পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ