রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

গাজার ৩১ স্কুলকে ধ্বংসস্তূপ বানালো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে।

সংস্থটি আরো জানায়, এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, ‘আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারি বোমাগুলো হল উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৭  শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন  প্রায় হাজার খানেক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ