রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

আগামীকাল ২৩ মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার দুপুরে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ কথা বলেন তিনি।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী তাকে আরও বলেন, ‘মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা চলছে। সে ক্ষেত্রে বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হবে। আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাদেশ দেবেন।’

ফরহাদ হোসেন আরও বলেন, বিদ্যমান আইনে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। এ ক্ষেত্রে পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হলে তারা মাস্ক পরা বাধ্যতামূলক করতে সাবলীলভাবে কাজ করতে পারবে। সাধারণ মানুষ যেভাবে বাজারে গেছে, মাস্ক না পরে গ্রামের বাড়িতে গেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দেশে চলে এসেছে-এসব বিষয় বিবেচনা করে আমরা আশঙ্কা করছি করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ