রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।’

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ঈদের দিন আল্লাহর কাছে প্রথনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাক। ভালো থাক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।

নামাজের আগে দূর-দূরান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। মসজিদের ভেতরে নামাজের জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ পড়েন।

মসজিদে প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করা হয়। যাদের মুখে মাস্ক নেই বিনামূলে তাদের মাস্ক সরবরাহ করছে মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গত ২৬ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, করোনার কারণে এবারও ঈদগাহে বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। একই সঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ