বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ইসরায়েল প্রমাণ করেছে তার বিনাশই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, আধুনিক বিশ্বের সন্ত্রাসবাদ ও নির্মম দমন পীড়ন ও হত্যা-গুমের এক সতত উৎস অবৈধ দখলদার কথিত রাষ্ট্র ইসরাইল রমজানের মধ্যে আবারো দানবীয় রুপে আবির্ভুত হয়েছে।

আজ শুক্রবার, বেলা ১১ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লীদের ওপর বর্বর ইসরাইলী আক্রমণ এবং ইসরাইলী সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলপ‚র্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব উপরোক্ত মন্তব্য করেন।

গোটা বিশ্ব যখন করোনা মহামারিত ক্লান্ত, মুসলিম সমাজ পবিত্র রমজানের ইবাদাহ-বন্দেগীতে মশগুল তখনই অশুভ ইহুদীবাদী এই শক্তি তার বিষাক্ত নখ-দন্ত মেলে ধরেছে। ইফতারি ও নামাজ পড়ার মতো নিরিহ-শান্ত ইবাদাত চলাকালে গত সোমবার জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচার রাবার বুলেট ছুড়ে তিনশরও বেশি ফিলিস্তিনিকে আহত করে।

পুরো রমজান জুড়েই পুলিশের বাড়াবাড়ি ছিলো চরমে। এবং নিরবচ্ছিন্ন দখলদারীর মধ্যেই নতুন করে আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি অপতৎপরতা শুরু করে। এরই প্রেক্ষিতে ফিলিস্তিনিরা শান্তিপ‚র্ণ ক্ষোভ প্রকাশ করতে গেলে বর্বরতার চুড়ান্ত করে ইসরাইলি বাহিনী। যাতে এখন পর্যন্ত হাজার খানেক মানুষ আহত ও শতাধিক নিহত হয়েছে। মানব সভ্যতার ক্রান্তিকালে ইসরাইলের এই দানবিক আচরণ আবারো প্রমাণ করলো যে, ইসরাইলের জন্মই একটি আজন্ম সন্ত্রাসের উৎস। এর অস্তিত্বই বিশ্ব শান্তির জন্য ক্ষতিকর। সেজন্য মানবতার এবং বিশ্ব শান্তির জন্যই ইসরাইলের বিনাশ সাধন করতে হবে।

তিনি আরো বলেন, বিগত অর্ধশতাধিক বছর ধরে প্রতিবছর আমরা ইসরাইলীদের এমন বর্বরতা দেখে আসছি। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব শক্তিগুলো কার্যকর কিছুই করছে না। এমতাবস্থায় বিশ্ব সংস্থাসম‚হের বিশ্বাসযোগ্যতা ও আন্তরিকতা নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে। এ অবস্থা চলতে থাকলে বর্তমান ইহুদী তোষনকারী বিশ্বব্যবস্থা ভেঙ্গে মানবতাবাদী ও শান্তিবাদী বিশ্বব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠবে।

বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান পবিত্র ঈদের দিনে বিক্ষোভ প্রদর্শনের যৌক