বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান আল্লামা বাবুনগরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

মাহে রমযানে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় ও ফিলিস্তিনী জনবসতিতে নিরীহ মুসল্লী ও মুসলমানদের উপর ইহুদীবাদি ইসরায়েলী সেনাদের সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সন্ত্রাস ও নির্যাতন বন্ধ এবং দখলদারিত্ব অবসানে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। .

(১৩ মে) বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসাকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল পুরো রমজান মাস জুড়েই সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত করে রেখেছে। বিশেষত: রোববার সন্ধ্যা থেকে আল-আকসায় নামাযরত মুসল্লীদের উপর বর্বরোচিতভাবে ঝাঁপিয়ে পড়ে ইসরাইলী দখলদাররা। .

তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরাইল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও চুক্তি ভঙ্গ করছে এবং একইসাথে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। অথচ জাতিসংঘসহ ওআইসি, আরব দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায় লোকদেখানো কিছু বুলি আওড়ানো ছাড়া ইসরাইলী সন্ত্রাস থেকে ফিলিস্তিনীদের রক্ষায় কার্যকর কিছুই করছে না। কার্যত: তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে। .

আল্লামা বাবুনগরী বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ ক্রমেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বিপরীতে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরো নিরঙ্কুশ হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিদিন নতুন নতুন ফিলিস্তিনী এলাকা দখলে নিচ্ছে ইসরাইল। তাদের নিজ এলাকা থেকে বিতাড়িত করে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন ইহুদি বসতি। ফিলিস্তিনিরা রক্ত ঝরিয়ে প্রতিবাদ করছেন বটে। কিন্তু সন্ত্রাসী কায়দায় সেই প্রতিবাদ দমন করছে ইসরাইল। যখন বেআইনিভাবে ইসরাইল এসব করছে, তখন তা রুখার কেউ নেই। ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে জোরালো কোনো আওয়াজ বিশ্বপর্যায় থেকে নেই। এ অবস্থায় অসহায় ফিলিস্তিনিদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে।

বিশ্বমোড়ল দেশসমূহের কঠোর সমালোচনা করে হেফাজত আমীর বলেন, মানবাধিকার প্রশ্নে তাদের দ্বিমুখী নীতির কারণে অবৈধ রাষ্ট্র ইসরায়েল যুগ যুগ ধরে ফিলিস্তিনীদের সকল অধিকার ভূলুণ্ঠিত ও তাদের খুন করে যাওয়ার সুযোগ পাচ্ছে। পশ্চিমা এসব মোড়লরা মানবাধিকারের ভূয়া অà¦