মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


সাদাকাহ ফাউন্ডেশন ও আওয়ার ইসলামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে সাদাকাহ ইউএসএ  এবং আওয়ার ইসলাম এর যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে প্রায় অর্ধশত পরিবারকে এই সামগ্রী তুলে দেওয়া হয়। সবার হাতে ঈদ সামগ্রী তুলে দেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এই সময় উপস্থিত ছিলেন জনাব আইয়ুব আলী, মাওলানা রেজাউল করিম, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ মাহফুজ আলমসহ স্থানীয় আলেমরা।

No description available.

 

এলাকার অসহায় দরিদ্র, বিধবা ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী সভায় আওয়ার ইসলাম সম্পাদক সাদাকাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে করে বলেন, করোনা সঙ্কটে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটময়। এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইচ্ছে থাকার পরও তেমন কিছুই করতে পারছি না। বরাবরের মতো মানুষের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি।

উপহার সামগ্রী পাওয়া বিধবা নারী আন্বিয়া খুশি প্রকাশ করে বলেন, ঈদের দিনে যারা আমাদের গরিবের মুখে হাসি ফোটানোর চিন্তা করেছে আল্লাহ তাদের নিরাপদ জীবন দান করুন।হায়াত বাড়িয়ে দিন!

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ