বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভৈরবে তিন শতাধিক পরিবার পেল ভৈরব স্বেচ্ছাসেবীর ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে 'ভৈরব সেচ্ছাসেবী টিম' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভৈরবের নিউটাউন অবস্থিত ইসলাহুল উম্মাহ মাদরাসা ভৈরব এর আয়োজনে গত ১১ মে (মঙ্গলবার) ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব লুবনা ফারজানা।

সংগঠনের টিম প্রধান ডাঃ মাওলানা আনাস মাহমুদের সভাপতিত্বে ও সমন্বয়ক মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সঞ্চালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল।

ভৈরব স্বেচ্ছাসেবী টিমের প্রতিটি ঈদ সামগ্রী প্যাকে ছিলো
চাল-৫কেজি,আলু- ৪কেজি,পোলাও চাল-১কেজি,তৈল- ৫০০গ্রাম,চিনি- ৫০০গ্রাম,সেমাই-১প্যাকেট,নুডুলস-১প্যাকেট,কিশমিশ -৫০গ্রাম,দুধ - ৩০গ্রাম এ ছাড়াও ছোটদের জামা ১০০টি,লুঙ্গি - ১৫ টি,শাড়ি- ১৫ টি,থ্রি পিছ - ১৫ টি,পাঞ্জাবি - ৫ টি।

টিমের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজ, মুফতি আশরাফুল ইসলাম, মুফতি ইকবাল, মাওলানা আল আমিন সাদী, মাওলানা সালমান, সাদ, খাইরুল, দুলাল, স্বপন, জোবাইদ প্রমুখ।

উল্লাখ্য ভৈরবের এই সংগঠনটি রমজানের শুরু থেকেই পথচারী, দুস্থ, এতিম ও বেদে জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করে আসছে। এপর্যন্ত তারা ৭টি ধাপে প্রায় সতেরশ লোকের মাঝে ইফতার এবং দু'টি ধাপে সাড়ে পাঁচশতাধিক লোকের মাঝে সেহেরী বিতরণ করেছে।

এছাড়াও সংগঠনটি করোনা মহামারির শুরু থেকেই স্বেচ্ছায় করোনায় মৃতদের দাফন কাফন সহ দুস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ