সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

নিরাপরাধ কোনও আলেম যেন আইনশৃঙ্খলাবাহিনীর হয়রানির মধ্যে না পড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, নিরাপরাধ কোনও আলেম যেন আইনশৃঙ্খলাবাহিনীর হয়রানির মধ্যে না পড়ে। হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক গ্রেফতার অভিযান প্রসঙ্গে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যারা নাশকতার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এর নামে নিরাপরাধ কোনও আলেম যেন আইনশৃঙ্খলাবাহিনীর হয়রানির মধ্যে না পড়ে।’ সরকারকে সেদিকে দৃষ্টি দিতে হবে।

গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে রাজধানীর কলাবাগানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এম এ আউয়াল এসব কথা বলেন।

এ সময় ইসলামী ওয়াজ-মাহফিলের বক্তাদের বিষয়ে এম এ আউয়াল বলেন, দেশে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে। বঙ্গবন্ধুর সৃষ্টি এই প্রতিষ্ঠানটিকেই আলেমদের প্রশিক্ষণে এগিয়ে আসতে হবে। বক্তাদের নিবন্ধনের আওতায় আনতে হবে। এজন্য ইসলামিক ফাউন্ডেশনকেই ভূমিকা রাখতে হবে।

সভায় দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ