শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল ফিতর উপলক্ষ্যে বুধবার (১২ মে) দুপুরে, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর একথা জানান তিনি।

এসময় তিনি দলের সাবেক নেতার স্ত্রী-সন্তানদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক কারণেই ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত দমন করে চলেছে সরকার।

এম ইলিয়াস আলীসহ দলের অসংখ্য নেতাকর্মীদের গুম-খুনের পেছনে ক্ষমতাসীন দলকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে রাখার সব চেষ্টা সরকার করছে বলে জানান তিনি। এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা একই রকম আছে। গতকাল আমি যেটা বলেছিলাম। বরঞ্চ একটু ইম্প্রুভ করেছে। সি ইজ ইম্প্রুভিং।

এর আগে, মঙ্গলবার (১১ মে) বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হলেও ‘ক্রিটিক্যাল’ ছিল বলে জানিয়েছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এর মধ্যে খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তা নাকচ করে দেয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ