শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

শিমুলিয়া ঘাটে চলছে ১৪ ফেরি, কমেছে যাত্রীর চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার ১৪টি ফেরি চলাচল করছে। এতে স্বাভাবিক হয়ে উঠেছে যাত্রী ও যানবাহন পারাপার।

শিমুলিয়া ঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও ফেরিতে তেমন কোনো চাপ নেই। প্রতিটি ফেরিতেই অ্যাম্বুলেন্স, পিকআপ, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহন পারাপার করতে দেখা গেছে। একই সঙ্গে পার হচ্ছেন ঘরমুখো যাত্রী সাধারণও।

বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় শিমুলিয়া ঘাটে যাত্রী পারাপারে ভোগান্তি কমেছে। একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীরা পাড়ি দিচ্ছেন পদ্মা। ছুটে যাচ্ছেন গ্রামের বাড়ির পানে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাাফায়েত আহমেদ জানান, নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৩টি রো-রো ফেরি, ৫টি ডাম্প ফেরি ও ৬টি কে-টাইপ ফেরি রয়েছে।

তিনি বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে ফেরিতে তেমন কোনো চাপ নেই। ঘাটে যে পরিমাণ যানবাহন রয়েছে-তা স্বাভাবিকভাবেই পারাপার করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ