শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

বেফাক পরীক্ষায় জামিয়া মাদানিয়া বারিধারার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ৩৮৭ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৫৫ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। আর জায়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮১ জন। মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালীমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন শায়খুল হাদিস ও বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বারিধারা মাদরাসা ছাড়াও তার প্রতিষ্ঠিত আরও একাধিক মাদরাসা রয়েছে। বর্তমানে বারিধারা মাদরাসার মুহতামিম হিসেবে আছেন মুফতি মুনীর হোসাইন কাসেমী।

ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ১৪৩ জন। এর মাঝে ৮ম মেধা তালিকাসহ মোট মেধাস্থান লাভ করেছে ৭জন। মুমতায হয়েছে ৩০ জন। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৮১ জন। এর মাঝে মেধাস্থান লাভ করেছে ৫জন। মুমতায ২৩ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭৬ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৮জন। মুমতায ৪৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭১ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ২৭ জন। মুমতায ৪৫ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ জন। এর মাঝে মুমতায ১১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ