সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।এবার ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বিজ্ঞপ্তি অনুযায়ী- সকাল সাতটায় প্রধান জামাতের সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে।

এসব জামাতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এক বিজ্ঞপ্তিতে জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমাম হিসেবে থাকবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এই জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির হাফেজ ক্বারি হাবিবুর রহমান মেশকাত (মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন মাওলানা ইসহাক (মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আতাউর রহমান (মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

ঈদের পঞ্চম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। এতে মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. শহীদুল্লাহ।

এ ছাড়া কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ইফার মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ