শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ঈদের পর করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পর তৃতীয় ঢেউ আসতে পারে-এমন আশঙ্কা ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঈদে স্বাস্থ্যবিধি না মেনেই বেশিরভার মানুষ গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন। ঈদ শেষে এসব মানুষ যখন আবার ঢাকায় ফিরবে তখন সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করছেন অধিদপ্তরের মহাপরিচালক।

আজ মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'ঈদে আমরা যেভাবে সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। এতে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনছি। এভাবে যদি চলতে থাকে তাহলে করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে।'

করোনা কবে পৃথিবী থেকে বিদায় তা কেউ বলতে না উল্লেখ করে স্বাস্থ্যের ডিজি বলেন, 'যতদিন করোনা থাকবে ততদিন আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।'

এ সময় দেশে ভারতের ধরনের শনাক্ত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে সীমান্ত দিয়ে দেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতে জোর দেয়া হয়। পণ্যবাহী যানবাহনের শ্রমিকদের মাধ্যমে যেন সংক্রমণ না ছড়ায় তা পর্যবেক্ষণেরও তাগিদ দেয়া হয়।

জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, দেশে করোনা শনাক্তের ৪৩০তম দিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ