রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

আল-আকসার পর এবার গাজায় ইসরায়েলি হামলা, নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল আকসায় টানা কয়েকদিন ধরে হামলা চালিয়ে আসার পর এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নয় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন।

এর আগে আল-আকসা মসজিদে হামলা চালিয়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলি দখলদার বাহিনী।

আল-জাজিরা জানায়, আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

আহত এক শিশুকে হাসপাতালে নিয়ে যান তার স্বজন

আনাদলু এজেন্সি জানিয়েছে, এরপর গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অব্যাহত উত্তেজনা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ জরুরি বৈঠকে বসলেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রকাশ্যে কোনো বিবৃতিতে দিতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হতাহত ফিলিস্তিনিদের স্বজনদের আহাজারি

পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আল-আকসা মসজিদে হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

ইসরায়েলি উগ্রবাদীদের জেরুসালেম দখল উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩’শর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এখন পর্যন্ত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ