বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

অল্প সংখ্যক বিদেশির হজ করতে দেয়ার পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হজ আয়োজন বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে, এ বছর কী পদ্ধতিতে এবং কোন কোন শর্ত মেনে হজ পালন করা যাবে সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে গত বছর সীমিত আকারে হজ পালন হয়। সেবার শুধু সৌদি আরবে বাস করা মানুষেরা হজ পালনের সুযোগ পেয়েছিলেন। সৌদি আরবের বাইরের কোনও দেশ থেকে কাউকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

বিশ্ব জুড়ে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে থাকায় এবং ভাইরাসের অধিক সংক্রামক নতুন নতুন ধরন শনাক্তের কারণে দেশে এ মহামারীর বিস্তার রোধে এ বছরও বিদেশ থেকে কাউকে হজে যাওয়ার অনুমিত না দেওয়ার বিষয়টি সৌদি সরকার বিবেচনা করছে বলে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন এ বিষয়ে সংশ্লিষ্ট দুই সৌদি কর্মকর্তা।

প্রায় সাত মাস বন্ধ থাকার পর ২০২০ সালের অক্টোবরে ওমারাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়েছিল। কোভিড-১৯ এর টিকা বাজারে আসার পর গত মার্চে সৌদি আরব সরকার বলেছিল, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন কেবল মাত্র তাদের হজ করার অনুমতি দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ