রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
দয়া করে ইসলামের নামে ধোঁকা দেবেন না, জামায়াতকে সালাহউদ্দিন ‘হাতপাখা বিজয়ী হলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদ থাকবে’ নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে

বুধবার ঢাকায় আসছে চীনের ৫ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, চীন বাংলাদেশকে সিনোফার্ম উৎপাদিত ৫ লাখ সিনোভ্যাক টিকা দেবে। টিকার এই চালান আগামী বুধবার (১২ মে) ঢাকায় আসবে।

সোমবার (১০ মে) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে ৫ লাখ সিনোফার্মের টিকা দেবে।’

গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

শুক্রবার (৭ মে) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর বাইরে একমাত্র চীনই এককভাবে দুটি টিকা সফলভাবে উদ্ভাবনের দাবি করেছে। এরমধ্যে অন্যতম হচ্ছে সিনোফার্মের টিকা। ইতোমধ্যে চীনসহ বিশ্বের ৪৫টি দেশের কয়েক লাখ মানুষ সিনোফার্মের টিকা নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ