বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সর্বানন্দ বাদ, আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে বাদ দিয়ে হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে।

আজ রোববার (৯ মে) বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় পরিষদীয় দলনেতাও নির্বাচিত হয়েছেন হিমন্ত।

শেষ কয়েকদিন ধরে আসামের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে একাধিকবার আলোচনায় বসেছেন শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত সর্বানন্দ সোনওয়াল ও হিমন্ত বিশ্বশর্মাকে দিল্লিতে ডেকে পাঠায় দল। কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ও অমিত শাহ। সেখানেই সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হিমন্ত।

আসাম বিধানসভার নির্বাচনে ১২৬ আসনের মধ্যে বিজেপি পায় ৬০টি আসন, জোট শরিকদের আসন মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এনডিএ। এর আগে, ২০১৬ সাল থেকে আসামের মুখ্যমন্ত্রীর চেয়ার সামলেছেন সর্বানন্দ। এ বার তার বদলে শীর্ষপদে বসতে চলেছে হিমন্ত।

(সূত্র: আনন্দবাজার)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ