বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মসজিদে আকসার নিরাপত্তা চেয়ে কাবার ইমামের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন। গতকাল লাইলাতুল কদর উপলক্ষে মসজিদুল হারামে রাতের নামাজে তাঁদের জন্য দোয়া করেন তিনি।

এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদ ও আশপাশের এলাকায় গত শুক্রবার রাত থেকে ইসরায়েলি পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন।

হারামাইন শরিফাইনের টুইটারে প্রকাশিত ভিডিওতে শায়খ সুদাইসকে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করতে শোনা যায়। তাতে তিনি বলেন, ‘হে আল্লাহ, আপনি মুসলিমদের জীবনকে পরিশুদ্ধ করুন। হে আল্লাহ, মুসলিমদের জীবনের নিরাপত্তা দিন। হে আল্লাহ, আল আকসা মসজিদ রক্ষা করুন। দখলদার শত্রুদের হাত থেকে মসজিদ আকসা রক্ষা করুন’।

জেরুসালেমের ওল্ড সিটির কাছে শেখ জারাহ এলাকায় জমির মালিকানা নিয়ে গত ছয় দশক ধরে চার ফিলিস্তিনি পরিবারের সঙ্গে ইসরায়েলের বিরোধ চলছে। এর মধ্যে ইসরায়েলের একটি আদালত জমির মালিকানা ইহুদি পরিবারগুলোকে দিয়ে দেন। এরপর থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ