শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ঈদের আগে যাকাত ও ফিতরা বণ্টন শেষ করুন: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে সামর্থবান সকলের প্রতি সদকায়ে ফিতর ও যাকাত যথাযথ প্রাপ্য গরীবদের মাঝে বিলিবণ্টন শেষ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, হযরত ইবনে আব্বাস রাযি. বর্ণনা করেছেন, রোযাকে অশ্লীল এবং অনর্থক কথাবার্তা থেকে পাকপবিত্র করার জন্য এবং দুঃস্থ-অসহায়-গরীবদের জীবিকা হিসেবে রাসূলুল্লাহ্ সা. সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। (আবু দাঊদ, মিশকাত)।

আল্লামা বাবুনগরী বলেন, ফিতরা’র উপকারিতা হল এতে রোযা পাকপবিত্র হয়ে আল্লাহ্ তাআলার দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয়। ফিতরা, দানের ফলে দুনিয়া ও আখেরাতের বরকত এবং কবরের আযাব ও মৃত্যুর কষ্ট হতে নাজাতের আশা করা যায়।

তিনি বলেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল নামায, তার পরই যাকাত। কুরআন মাজীদের বহু স্থানে নামাযের সাথে সাথে যাকাতের আদেশ করা হয়েছে এবং যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগত মুমিনদের জন্য অশেষ সাওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন- ‘তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা দেখছেন’। (সূরা বাকারা, আয়াত ১১০)।

আল্লামা বাবুনগরী বলেন, পবিত্র কুরআন মাজীদে এত অধিক গুরুত্বের সঙ্গে নামায ও যাকাত প্রসঙ্গ এসেছে যে, এটা আদায় করা ছাড়া ঈমান ও ইসলাম পরিপূর্ণ মেনে চলার দাবি করার সুযোগ থাকে না। যাকাত শরীয়তের এমন এক অকাট্য ও স্পষ্ট বিধান, যে সম্পর্কে দলীল-প্রমাণের আলোচনারই কোন জরুরত নেই। যাকাত ফরয হওয়া সম্পর্কে কারো মাঝেই কোনোরূপ মতভেদ নেই। যাকাতের অপরিহার্যতাকে যে অস্বীকার করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়।

আল্লামা বাবুনগরী আরও বলেন, হাদীস শরীফে এসেছে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত দেয়নি, কিয়ামতের দিন তা বিষধর সাপরূপে উপস্থিত হবে এবং তার গলা পেঁচিয়ে ধরবে। সাপটি তার চেহারার দুই পাশে দংশন করতে করতে বলবে, আমিই তোমার ঐ অর্থকড়ি, আমিই তোমরা পুঞ্জিভূত সম্পদ। (সহীহ বুখারী)।

তিনি বলেন, একদিকে রমযানে যে কোন ইবাদত-বন্দেগী ও দান-সদকায় অধিক নেকী এবং অফূরন্ত বরকত অর্জিত হয়। অন্যদিকে করোনা মহামারির কারণে প্রায় দুই মাস যাবত গরীব, দিনমজুর ও শ্রমিকদের কোন আয় রোজগার নেই। অনেক দু:খ-কষ্টে পরিবার নিয়ে তারা দিনগুজরান করছেন। সুতরাং ঈদুল ফিতরের আগে আগে সদকায়ে ফিতর ও যাকাতের অর্থ যথাযথ প্রাপ্য হক্বদার গরীব-মিসকীনদের মাঝে বিলিবণ্টন করে দিন। এতে জিম্মাদারি মুক্ত হওয়ার পাশাপাশি মাহে রমজানে দান-সদক্বার যেমন ব্যাপক ফযীলত ও বরকত অর্জিত হবে, তেমনি মানবিক সংকটে সহযোগিতার কারণে মহান আল্লাহর নৈকট্য লাভ হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী সাদকায়ে ফিতর ও যাকাতের জরুরী মাসআলা-মাসায়েল কারো জানা না থাকলে স্থানীয় অভিজ্ঞ মুফতি ও হক্কানী আলেমদের কাছ থেকে জেনে নিতে উপদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ