বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কিরগিজস্তানে দেশের সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার পূর্বভাগের স্থলবেষ্টিত রাষ্ট্র কিরগিজস্তানে দেশের সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করা হয়েছে। দেশটির প্রায় ৮৩% মুসলিম জনসংখ্যার বেশিভাগই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারি।

দেশটির টোয়েন্টিফোর কেজি নিউজ এজেন্সি জানায়, ইসলামভিত্তিক মাত্রেইমভস ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সবচেয়ে বড় এই  মসজিদটি কিরগিজস্তানের ওশ অঞ্চলের কারা-সু জেলায় নির্মিত হয়েছে। স্থানীয় সাংসদ ইসকান্দার মাত্রেইমভ উপস্থিতিতে এ মসজিদটির উদ্বোধন করেন কিরগিজস্তানের প্রবীন আলেম, মুফতি মাকসাদ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মুফতি মাকসাদ সাংসদ ইসকান্দা মাত্রেইমভের হাতে কুরআন তুলে দিয়ে মসজিদটির উদ্বোধন করেন। ইসকান্দার জানান, মসজিদটিতে প্রায় চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

No description available.

তিনি আরো জানান, মসজিদটির নির্মাণ কাজ এক বছর আগে শেষ হয়েছিল। মহামারী করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় উদ্বোধন করা সম্ভব হচ্ছিল না। গতকাল আমার পরিবার এবং আমি কারা-সু-তে ছিলাম। মুফতি মাকসাদ আজি মসজিদে জুমার নামাজ পড়তে এসেছিলেন। আমরা আনুষ্ঠানিকতায় না গিয়ে ছোট এটি উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি এ মসজিদের মাধ্যমে আশপাশের মুসলিমরা স্বস্তি পাবে। তারা মনমত ইবাদত করতে পারবে। সূত্র: নিউজ টোয়েন্টিফোর জিকে কিরগিজস্থান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ