বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মক্কা-মদিনায় আজ জুমা পড়াবেন শায়খ সৌদ আস-শুরাইম ও ড. হুসাইন আল শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা-মদিনায় শেষ জুমা পড়াবেন শায়খ সৌদ আস-শুরাইম ও ড. হুসাইন আল শায়খ। রমজানের শেষ জুমআয় কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়ানোর জন্য হারামাইন কর্তৃপক্ষ এ দুইজন প্রসিদ্ধ খতিব নির্বাচন করেছেন। কাবা শরিফে জুমার খুতবা পাঠ করবেন ইমাম শায়খ ড. সৌদ আস-শুরাইম ও মদিনা শরিফে জুমার খুতবা পাঠ করবেন প্রসিদ্ধ ইমাম শায়খ ড. হুসাইন আল শায়খ।

আজ ০৭ মে ২০২১ইং মোতাবেক ১৪৪২ হিজরি ২৫ রমজান (সৌদিতে) কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে করোনার প্রাদুর্ভাবের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে রেজিস্ট্রেশন ও ভাইরাসমুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেই জুমআয় অংশ নিতে পারবে মুসল্লিরা।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।

মুসল্লিদের ভিড় কমাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ পড়া ও স্বাস্থ্যবিধি মানার সুবিধার্থে মসজিদে নববির ছাদ খুলে দেয়া হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়ার সময় ও দিকনির্দেশনা জারি করা হয়েছে। দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনা হলো-
- মসজিদে আজান দেয়ার ১০ মিনিটের মধ্যে জামাআত শুরু করতে হবে।
- আজান ও জামাআতের মধ্যে ১০ মিনিটের বেশি বিরতি না দেয়া। তবে ফজরের নামাজের জন্য আজান ও জামাআতের মধ্যবর্তী সময়ের বিরতি হবে ২০ মিনিট।
- সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে- মসজিদসমূহ আজানের পর খোলা হবে এবং নামাজের ১০ মিনিট পর বন্ধ করে দেয়া হয়।

জুমআর ক্ষেত্রে-
- জুমআর নামাজের ক্ষেত্রে জামে মসজিদগুলো আজানের ৩০ মিনিট আগে খোলা হবে। আর নামাজের ১০ মিনিট পর বন্ধ করে দেয়া হবে।
- আগের মতো জুমআর খুতবাহ ও জামাআত ১৫ মিনিটের বেশি হতে পারবে না। এ মর্মে সব খতিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার মসজিদে ইতেকাফসহ সাহরি ও ইফতার স্থগিত করেছে সৌদি আরব। তবে রমজানের প্রতিদিন পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে এক লাখেরও বেশি মানুষকে নামাজের অনুমতি দেওয়া হবে এবং ৫০ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। আবার পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের জন্য টিকা নেয়া আবশ্যক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ