বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

দেওবন্দের নির্বাহী মুহতামিম মাওলানা কারী উসমান মানসুরপুরী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী অসুস্থ। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মুফতি আফফান মানসুরপুরী এক হোয়াটএ্যাপ ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটএ্যাপ ম্যাসেজে তিনি লিখেন, ‘আমার পিতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরীর গত চারদিন থেকে সর্দি-জ্বর ও ঠান্ডা। গতকাল বুধবার (৫ মে) থেকে বেশি দুর্বলতা অনুভব করছেন। প্রাথমিক টেষ্ট অনুযায়ী কোভিড পজিটিভ এসেছে। গতকাল তারাবীর পর থেকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা অনুভব করায় বাসাতেই সামান্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেওবন্দে নিজ বাসাতেই ঘরোয়া চিকিৎসা চলছে তার।’

এদিকে তার সুস্থতার জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে মাওলানা আফফান মানসুরপুরী। তিনি বলেন, হজরতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেনো হজরতকে সুস্থ করে দেন। আমিন।

কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ