রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

মাদরাসায় রাজনীতি: হাইয়াতুল উলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া’র গৃহিত সিদ্ধান্ত ‘কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে’-কে স্বাগত জানায়েছে দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ।

আজ ৫ মে (বুধবার) প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঐতিহাসিক শহীদী মসজিদের মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এতিমখানা সমন্বিত অবৈতনিক কওমি মাদ্রাসা। অত্র মাদ্রাসাটি সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক। এ প্রতিষ্ঠানের চাকরি বিধি ও ছাত্রদের অঙ্গীকারনামা অনুযায়ী শিক্ষক-ছাত্র সকলের জন্য রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া' সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে কারনে অত্র মাদরাসা প্রাতিষ্ঠানিকভাবে কোন দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৫/০৪/২০২১ইং তারিখে অনুষ্ঠিত আল হাইয়াতুল উলইয়ার স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে ২ নং সিদ্ধান্ত- ‘কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে’ আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং উল্লেখিত সভায় গৃহীত সকল সিদ্ধান্তের সাথে আমরা একাত্মতা পোষণ করছি।

মাওলানা সাব্বির আহমেদ রশীদ স্বাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা শহীদী মসজিদের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাথে সাথে ঐতিহাসিক শহীদি মসজিদের মতোয়াল্লী হিসেবে ঘোষণা দিচ্ছি যে, জামিয়া ইমদাদিয়া ও শহীদি মসজিদের প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান ছাড়া রাজনৈতিক মিটিং-সমাবেশের জন্য শহীদি মসজিদ চত্তর ব্যবহার করা যাবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ