বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

২৭ বছরের সংসার ভাঙছে বিল গেটসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ২৭ বছরের সংসার ভাঙছে।
সোমবার রাতে এক যৌথ টুইটার বার্তায় ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা। খবর সিএনএনের।

টুইটার বার্তায় তারা বলেন, নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে আমরা আর থাকতে পারবো বলে আমাদের মনে হয় না।

১৯৮৭ সালে মেলিন্ডার সঙ্গে পরিচয় হয় বিল গেটসের। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় গড়ায় পরিণয়ে। এরপর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

এরপর ২০০০ সালে গঠন করেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তখন থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠনটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ