বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করতে শীর্ষ কয়েকজন আলেম ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সরকারি বাসভবনে গেছেন।

আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তারা। মাওলানা নুরুল ইসলাম জেহাদির নেতৃত্বে আলেমদের একটি দল রয়েছেন সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকেরা সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কিছু জানাননি আলেমগণ।

সম্প্রতি বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ওপর কঠোর অবস্থান নেয়। মাসখানেক ধরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে। এরপর একাধিকবার হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলেন। আজকের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৯ এপ্রিল হেফাজতের বেশকয়েকজন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় বৈঠক করেছিলেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নিয়েছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজী, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজীসহ আরো কয়েকজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ