শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

পাকিস্তানে ঈদুল ফিতরের সরকারি ছুটি ৬ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৬ দিন ঘোষণা করা হয়েছে। এ বছর ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি জারি করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদনের পরই ঈদুল ফিতরে ৬ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর হাম নিউজের।

তবে ছুটির এই সময়ে বাজার ও মার্কেটগুলোতে গণজমায়েত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে পাকিস্তানে ট্রেন ছাড়া সব ধরনের বন্ধ গণপরিবহন বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে আন্তঃজেলায় বাস চলাচল করবে। ৭ মের পর থেকে দেশটির ট্রেনগুলোতেও ৭০% যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ছুটির দিনগুলোতে সব ধরনের পর্যটনস্থল বন্ধ থাকবে, করাচির বাসিন্দারাও সমুদ্রসৈকতে যেতে পারবেন না।

পকিস্তানে গত ২৪ ঘন্টায় করোনায় ১৬১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টা সারাদেশে করোনায় ৩৭৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে ৩৩৭৭ জনের করোনার ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানে করোনায় এখন পর্যন্ত মোট ১৮,৩১০ মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৫২৩ জন

হাম নিউজ থেকে অনুবাদ জুলফিকার জাহিদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ