শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

পশ্চিম তীরে এবার ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি বৃদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দুটি পৃথক ঘটনায় একজন বৃদ্ধা নিহত ও দু’জন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করার সময় এক ফিলিস্তিনি নারীকে ইসরায়েলি সেনা গুলি করেন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ওই নারীর বয়স ৬০ বছর। গুলিতে আহত হয়ে তিনি মারা যান।

একই দিনের পরবর্তী সময়ে ফিলিস্তিনি বন্দুকধারীরা একটি ব্যস্ত রাস্তায় গুলি চালিয়ে দু’জন ইসরায়েলিকে গুরুতরভাবে আহত করেছে। ইসরায়েলি সেনারা ওই বন্দুকধারীদের খুঁজছে।

সামরিক বাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা গাড়ি নিয়ে চলে যাওয়ার আগে ইহুদি জনবসতির কাছাকাছি গাড়ি থেকে গুলি চালায়।

মুসলমানদের পবিত্র মাস রমজানে পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জেরুজালেমের পুরনো শহরের একটি রাত্রীকালীন জনপ্রিয় আড্ডার স্থলে যাওয়াকে কেন্দ্র করে একাধিকবার ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘পরিস্থিতির মূল্যায়ন’ শেষে তারা পশ্চিম তীরে অতিরিক্ত সেনা প্রেরণ করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ