শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আমার কোনো ফেসবুক একাউন্ট নেই, কেউ প্রতারিত হবেন না: মুফতি আরশাদ রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 কাউসার লাবীব।।

মুফতি আরশাদ রহমানী। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মহাপরিচালক। ফেসবুকের সার্চ বারে গিয়ে তার নাম লিখতেই চলে আসে অসংখ্য আইডি, পেজ ও গ্রুপ। এসব জায়গা থেকে তার বরাত দিয়ে প্রচার করা হচ্ছে নানা তথ্য। যার মাধ্যমে অনেকেই নানা সময়ে বিভ্রান্ত হচ্ছেন। অথচ ভার্চুয়াল জগতের সঙ্গে তেমন পরিচিত নন তিনি। নেই কোনো নিজস্ব ফেসবুক একাউন্ট।

ফেসবুকে তার নামে ছড়িয়ে পড়া একাউন্ট, পেজ ও গ্রুপ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছেন তিনি। বিষয়গুলো জানতে পেরে  তিনি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে বলেন, ‘ফেসবুকে আমার কোনো একাউন্ট নেই এবং ভবিষ্যতেও খোলার কোনো পরিকল্পনা নেই। এ জগৎ থেকে আমি দূরে থাকতে চাই। তবে আমি জানতে পেরেছি, আমার নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে; যার সঙ্গে আমার কোনো নুন্যতম সম্পর্ক নেই। যারা এ একাউন্টগুলো চালাচ্ছে তারা আমার কাছ থেকে কোনো অনুমতিও পায়নি। তাছাড়া তাদেরকে আমি অনুমতি দেয়ার কোনো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত হবেন না।’ প্রয়োজনে অতিশীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ