শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


যাকাত প্রদানের সর্বোত্তম খাত: মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।আওয়ার ইসলাম ডেস্ক।।

প্রধানত যারা যাকাত গ্রহণের অধিকার রাখেন, তাদের ফিরিস্তিতে যাকাত উপযুক্ত নিজের আত্মীয় স্বজন, পরে প্রতিবেশী ও বন্ধুবান্ধব, এরপরে যাকাতের অন্যান্য উপযুক্তরাই স্থান পায়। তবে যাকাতের অর্থব্যয়ের সবচেয়ে নিরাপদ খাত হলো–মাদরাসা, এতিমখানা ও নিরেট এতিম-গরিবদের জনস্বার্থে ব্যয়িত সেবামূলক প্রতিষ্ঠান। বিশেষ করে যে সব মাদরাসায় এতিম-গরিবদের আলাদা ও স্বতন্ত্র ফান্ড রয়েছে এবং তাদের জন্য বিনামূল্যে নাওয়া-খাওয়ার ব্যবস্থা রয়েছে, সে সব মাদরাসায় যাকাত প্রদান সবচেয়ে নিরাপদ ও উত্তম। কারণ, এতে যেমন আপনার যাকাত সুষ্ঠুভাবে আদায় হবে, তেমনি এ অর্থ দিয়ে সারাদেশে অসংখ্য মাদরাসা স্থাপিত হবে। দীনি ইলম ও ইসলামি জ্ঞানচর্চার পরিবেশ তৈরি হবে। কোরআন-হাদিস শিক্ষার ও শিক্ষা দেয়ারও ব্যবস্থা বহাল থাকবে। আর এ প্রত্যেকটি কাজই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

বর্তমানে মিডিয়া ও বিভিন্ন পত্র-পত্রিকায় ‘মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না’ মর্মে প্রতিবেদন ছাপা হচ্ছে। এতে জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছে। অনেক যাকাতদাতা মাদরাসায় যাকাত প্রদান থেকেও বিরত থাকছেন। যে কারণে জনগণের অর্থে পরিচালিত এসব মাদরাসার আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ছে। দীনি শিক্ষা-দীক্ষাও গতিরুদ্ধ হচ্ছে। এ অপপ্রচার বিশেষ কোনো এজেন্ডার বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র কিনা–খতিয়ে দেখা দরকার।

এতে সন্দেহ নেই যে, যাকাত প্রদানের সর্বোত্তম খাত হলো মাদরাসা। কারণ, মাদরাসাগুলোতে এতিম-গরিবদের জন্য স্বতন্ত্র ফান্ড থাকে। যেটি সম্পূর্ণ জনগণের যাকাত-সদকা ও বিভিন্ন দান-অনুদানে পরিচালিত। এ ফান্ডে জমাকৃত অর্থ দিয়ে এতিম-গরিব শিক্ষার্থীদের ভরণ-পোষণ করা হয়। তারা কোরআন-হাদিস শিক্ষা ও ইসলামি জ্ঞানচর্চা করে বড় মাপের আলেম হয়ে দীনের প্রভূত সেবাদান করে থাকবেন–এমনটিই প্রত্যাশা। সেমতে, মাদরাসায় যাকাত দেয়া সর্বাধিক উত্তম বলে প্রতিভাত হয়।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘যাকাত কেবল ফকির-মিসকিন, গরিব-এতিম ও যাকাত উসুলকারী এবং যাদের চিত্তাকর্ষণের প্রয়োজন তাদের আর তা দাসমুক্তির জন্যে, ঋণগ্রস্তদের জন্যে এবং আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরদের জন্যে। এটিই আল্লাহর নির্ধারিত বিধান।’ (সূরা তওবা : ৬০)

বিবেচনার বিষয় হলো, আল্লাহ কৃর্তক নির্ধারিত যাকাত উপযুক্তরা যদি আপনার যাকাতের অর্থে ইসলামের কোনো ফলপ্রসু কাজে নিয়োজিত থাকে, তাহলে আপনার সওয়াব হবে দ্বিগুণ। এক তো যাকাত আদায়ের সওয়াব, অন্যটি হবে ইসলাà¦