বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

বাঁশখালী সংঘর্ষ : নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাঁশখালীর ঘটনায় নিহতদের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই ঘটনায় কেন বিচারবিভাগীয় তদন্তের (জুডিসিয়াল ইনকুয়ারি) নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

পাশাপাশি ওই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন, আহতদের চিকিৎসার সর্বশেষ তথ্য দেয়াসহ শ্রমিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মে) আলাদা দুটি রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মুহা. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আজ পাঁচ সংগঠনের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। আরেকটি রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না।

আইনজীবীরা জানান, বাঁশখালিতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

তারা জানান, ওই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার বিষয়েও একই সময়ের মধ্যে জানাতে বলেছেন আদালত।

গেল ১৭ এপ্রিল সকালে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ