বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে মার্কেট বা শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৩ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’

ঈদের ছুটি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের মতো তিন দিনই থাকবে ঈদের ছুটি। অন্যদিকে, চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে রোজার ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার বিস্তার কমাতে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউনের বিধিনিষেধ জারি হয়, ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ লকডাউন। তখন থেকেই সড়ক, নৌ ও রেলপথে যাত্রী পরিবহন বন্ধ।

সম্প্রতি দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন এখনও বন্ধ রয়েছে।

-এএ