শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

মাওলানা নূর আলম খলিল আমিনীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দারুল উলুম দেওবন্দের প্রবীণ ওস্তাদ, আরবি ম্যাগাজিন আদ-দাঈ-এর চিফ এডিটর ও বিহারের সীতামরাহী জেলার রায়পুর গ্রামের বাসিন্দা মাওলানা নুর আলম খলিল আমিনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ সোমবার এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, মাওলানা নূর আলম খলিল আমিনী রহ. দারুল উলুম দেওবন্দে তিন দশক ধরে আরবি ভাষা সাহিত্যের খেদমত অত্যন্ত সুচারূভাবে আঞ্জাম দিয়ে আসছিলেন। তিনি আরবি উর্দু দুই ভাষাতেই প্রায় ১০টির মত কিতাব লিখেছেন এবং কিতাবগুলো আহলে ইলমের মাঝে ব্যাপক জনপ্রিয়। তাঁর তার লিখিত বই কিছু বই আসাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার অর্ন্তভুক্ত ছিল। এছাড়া তার ‘মিফতাহুল আরব’ বইটি বিভিন্ন মাদরাসায় দরসে নিজামির সিলেবাসের অন্তর্ভুক্ত।

তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের বাইরে আরব ও ইউরোপের দেশগুলোতেও জনপ্রিয়। তার আরবি কিতাবগুলো আরব দেশের পাঠকরাও আগ্রহভরে পড়েন। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। মহান রব্বুল আলামিন হযরতের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ