শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বড় জয়ের জন্য মমতাকে অভিনন্দন মেহবুবা, কেজরিওয়াল ও ওমর আব্দুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গে সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সরকারিভাবে এখনও ঘোষণা না এলেও রোববার দুপুর পর্যন্ত ২৯২ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২০২টিতে, বিজেপি এগিয়ে আছে ৮৬ আসনে। যদিও এখনও কয়েকটি রাউন্ডের গণনা বাকি আছে।

তবে, ইতোমধ্যে ভারতের অনেক রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু কাশ্মিরের মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করেন, ‘বড় জয়ের জন্য অভিনন্দন মমতা দিদি। দারুণ লড়াই করেছেন। পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন।’

কাশ্মিরের রাজনীতিক মেহবুবা মুফতি টুইট করেন, ‘অভিনন্দন মমতা। বিভেদসৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করায় পশ্চিমবঙ্গের জনগণকে সেলাম।’

আরেক রাজনীতিক ওমর আব্দুল্লাহ টুইট করেন, ‘পশ্চিমবঙ্গে অসাধারণ জয়ের জন্য তৃণমূল ও দিদিকে আন্তরিক অভিনন্দন। বিজেপি এবং একটি মধ্যপন্থী নির্বাচন কমিশন সবকিছু আপনার দিকে ছুঁড়ে দিয়েছিল। আপনি বিজয়ী হয়েছেন। পরবর্তী পাঁচ বছরের জন্য শুভ কামনা।’

শারদ পাওয়ারের টুইট, ‘বিস্ময়কর জয়ের জন্য আপনাকে অভিনন্দন মমতা। আসুন আমরা মানুষের কল্যাণ এবং সম্মিলিতভাবে মহামারি মোকাবিলায় কাজ করি।’

সঞ্জয় রাউত টুইট করেন, ‘অভিনন্দন বাংলার বাঘিনী। দিদি, দিদি ও দিদি!’

ডেরেক ও’ব্রেয়েন টুইট করেন, ‘ধ্বংসাত্মক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পর এটি একটি আবেগপূর্ণ দিন। ভারত ও বাংলার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। আমরা আনন্দিত কিন্তু আমাদের মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীলভাবে উদযাপন করতে হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ