শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

দেওবন্দের সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নূর আলম খলিল আমিনী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দারুল উলুম দেওবন্দের প্রবীণ ওস্তাদ আরবি ম্যাগাজিন আদ-দাঈ-এর চিফ এডিটর মাওলানা নুর আলম খলিল আমিনী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩ এপ্রিল) রাত ৩ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। খবর মিল্লাত টাইমসের।

মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. গত ১৫ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে অক্সিজেন লাগানো হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে দুইদিন আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। গতকাল দুপুর থেকে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর আজ মধ্যরাতে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।

মাওলানা নূর আলম খলিল আমিনী রহ. দারুল উলুম দেওবন্দে তিন দশক ধরে আরবি ভাষা সাহিত্যের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। এছাড়াও তিনি হিন্দুস্তান থেকে প্রকাশিত মাসিক আদ দাঈ ম্যাগাজিনের চিফ এডিটর ছিলেন।

তিনি আরবি উর্দু দুই ভাষাতেই প্রায় ১০ টির মত কিতাব লিখেছেন এবং কিতাবগুলো আহলে ইলমের মাঝে ব্যাপক জনপ্রিয়।

তাঁর তার লিখিত বই "فلسطین في انتظار صلاح دين" (ফিলিস্তিন ফি ইন্তিজারি সালাহিদিন) আসাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার অর্ন্তভুক্ত ছিল। এছাড়া তার مفتاح العربية( মিফতাহুল আরব) বইটি বিভিন্ন মাদ্রাসায় দরস নিজামির সিলেবাসের অন্তর্ভুক্ত।

তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের বাইরে আরব ও ইউরোপের দেশগুলোতেও জনপ্রিয়। তার আরবি কিতাবগুলো আরব দেশের পাঠকরাও আগ্রহভরে পড়েন। বিশ্বজুড়ে তার অসংখ্য শাগরিদ রয়েছে।

মাওলানা খলিল আহমদ আমিনী রহ. বিহারের সীতামরাহী জেলার রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৫২ সালের ১৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২০১৭ সালে প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ অনার লাভ করেন।

স্ত্রী, তিন ছেলে ও কন্যা সন্তান রেখে ইন্তেকাল করেছেন মাওলানা খলিল আহমদ আমিনী রহ.। তার জানাযা ও দাফন কাফন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের।

সূত্র: মিল্লাত টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ