শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

স্বাধীনতার ৫০ বছরেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা: ইসলামী শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার ৫০তম বাষিকীতে এসে খেটে খাওয়া শ্রমিকরা অমানুষিক পরিশ্রম করেও ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান।

১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দেশে দুর্নীতি দিন দিন বৃদ্ধি পেয়ে এক শ্রেণীর লুটেরার দল আঙ্গুল ফুলে বটগাছ হচ্ছে। অপর দিকে আল্লাহর বন্ধু নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমিকরা অমানুষিক পরিশ্রম করে ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। অধিকার ও ন্যায্য দাবীর কথা বললেই তাদের বুকে গুলি চালিয়ে হত্যা করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয় । যা কোন সভ্যদেশে চলতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক হত্যা, শ্রমিক অধিকার হরণ ও কল কারখানায় মালিক শ্রমিক সংঘর্ষ চায় না। ইসলামী শ্রমিক আন্দোলন চায় মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে, উৎপাদন বৃদ্ধি করতে, সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে শান্তির পরিবেশ সৃষ্টি করতে।

সুসম্পর্ক, উৎপাদন, সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে শান্তির পরিবেশ সৃষ্টিতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠায় কাজ করছে ইসলামী শ্রমিক আন্দোলন। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে- শ্রমিকের মজুরি সমস্যা দূরীভূত হবে, কাজের সময় নির্ধারণ থাকবে, কাজের প্রকৃতি বা ধরন নির্ধারণ থাকবে,কর্মক্ষেত্রে শ্রমিকের স্থানান্তর গমনের অধিকার থাকবে, লাভের অংশীদারিত্ব থাকবে, স্বাস্থ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে, শ্রমিকের সন্তানদের শিক্ষা-দীক্ষার সুযোগ দান, বাসস্থান এর অধিকার,কর্মক্ষেত্রে ক্ষতির দায়িত্ব থেকে শ্রমিককে মুক্তি পাবে, চাকুরীর নিরাপত্তা পাবে, দাবি-দাওয়া পেশের অধিকার পাবে, বৃদ্ধ বা অসুস্থকালীন ভাতা ও সামাজিক নিরাপত্তা-বিধান, কারখানায় কাজ করা কালীন দূর্ঘটনায় কোন শ্রমিক মারা গেলে উপযুক্ত ক্ষতিপূরন পাবার অধিকার পাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ