বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মডার্নার করোনা টিকা অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের টিকা ও ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্নার করোনা টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (৩০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে এ অনুমোদনের কথা জানানো হয়েছে। খবর এএফপি।

বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বিশেষজ্ঞরা মডার্নার করোনা টিকা বিষয়ক যাবতীয় তথ্য বিশ্লেষণ ও পরীক্ষা করে জানতে পেরেছেন, এই টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে মানবদেহে ৯৪ দশমিক ১০ ভাগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।

এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ৫টি করোনা টিকা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিল। ডব্লিউএইচওর অনুমোদনপ্রাপ্ত টিকাগুলো হলো- ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা কোভিশিল্ড ও জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা।

চলতি বছরের ৬ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখা সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ইউরোপের দেশগুলোকে এই টিকা ব্যবহারের অনুমতি দেয়।

ডব্লিউএইচওর অনুমোদনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে মর্ডানা জানিয়েছে, ২০২২ সালের মধ্যে ৩০০ কোটি ডোজ করোনা টিকা উৎপাদনের লক্ষ্য নিয়েছে মডার্না। ইউরোপ ও যুক্তরাষ্টের কারখানাগুলোতে প্রস্তুত করা হবে টিকার এই ডোজগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ