শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

সিরিয়ায় তুর্কি সামরিক ঘাঁটিতে বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশ তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। তুরস্ক ওই এলাকায় মার্কিন মদদপুষ্ট কুর্দি সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।

কুর্দি অনলাইন নিউজ সার্ভিস হাওয়ারার বরাত দিয়ে রাশিয়ার আরটি টেলিভিশনের আরবি বিভাগ জানিয়েছে, অজ্ঞাত একটি বিমান বৃহস্পতিবার আইন ঈসা শহরের কাছে বোমাবর্ষণ করে। তবে এতে কী ধরনের ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই রিপোর্টে জানানো হয়নি। এ সম্পর্কে তুরস্কের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইন ঈসা শহরের তাল আবিয়াদ এলাকা তুর্কি সেনা ও ওয়াইপিজি গেরিলাদের মধ্যে বড় যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। তুরস্ক কুর্দি গে ওয়াইপিজি রিলাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তারা মনে করে তুরস্কের পিকেকে গেরিলা গোষ্ঠীর সাথে ওয়াইপিজি’র সম্পর্ক রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ওয়াইপিজিকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ