শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

মাদরাসার ল্যাব থেকে দশ লক্ষ টাকা মূল্যের ২০ সেট কম্পিউটার উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কম্পিউটার ল্যাবের তালা ভেঙে নোয়াখালীর সেনবাগের একটি মাদরাসা থেকে ২০টি কম্পিউটার চুরি হয়ে গেছে। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় শুক্রবার রাতের যে কোনো এক সময়ে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদরাসা সুপার। এর আগে, সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার নাইট গার্ড আবুল হোসেনের (৭০) চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদরাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্ধ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যাওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হবে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ