সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দাওয়াতের মাধ্যমে মানুষের মাঝে দীনের প্রেরণা যোগান: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

দাওয়াত দিলে ইলেম লাগবে। তরিকা লাগবে। এজন্য মাদরাসা বানান। মাদরাসা বানিয়ে তাদের ইলম শিখান। কুরআন শিখান। হাদিস শিখান। তাদের মাধ্যমে তাদের পরবর্তী প্রজন্মকে শিখান। এভাবে ধারাবাহিকভাবে দাওয়াতের মাধ্যমে, ইলেমের মাধ্যমে সব শ্রেনির মানুষের মাঝে দীনের প্রেরণা যোগান। তারা নিজেরাই তখন আমল করবে। গুনাহ ছাড়বে। এভাবে একদিন আমাদের প্রবলতা আসবে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) জুমার বয়ানে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা মসজিদে এসব কথা বলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আল্লামা মাহমুদুল হাসান আরও বলেন, ‘বাবারা তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা আলেম হও, আলেম হয়ে রাজনীতি করো ৷ জিহাদ করা আগে শিখো, তারপর জিহাদের প্রস্তুতি নেও, একটা কেন্দ্র বানাও যেখান থেকে জিহাদ করবে ৷ এমনি প্রস্তুতি ছাড়া কী করতে পারবা? জিহাদের অধ্যায় পড়ো ভালো করে।’

তিনি বলেন, আমি সরকারকে বলবো নিরীহ আলেমদের ছেড়ে দিন। কেউ অপরাধী হয়ে থাকলে তার সাথে ইনসাফের বিচার করুন। আপনাদের কাছে অনুরোধ করি, গরীব ছাত্রদের ছেড়ে দিন। এরা কুরআন পড়তো। এবার কুরআন পড়তে পারছেনা ৷ আল্লাহর যাতের উপর বিশ্বাস রাখুন। তাদের মুক্ত করে দিন।

তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জবান ঠিক থাকে তাহলে আবার উম্মতকে আমি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। নবিজি বলেন, আমি জাহান্নামে উঁকি দিয়ে দেখি! আমার উম্মতের অধিকাংশই জবানের কারণে জাহান্নামে আছে। তোমরা হাদিসের কথা বলো। কোরআনের কথা বলো। বাবারা তোমাদের পায়ে ধরি, এক হাদিসকে আরেক হাদিসের সাথে জোড়া লাগায়ো না। এক ঘটনাকে আরেক ঘটনার সাথে মিলিয়ে দিও না। স্থান-কাল-পাত্র বুঝে হেকমতের সাথে এগিয়ে যাও। তা না হলে আমাদের এই সুন্দর দেশ কাফের-বেদ্বীনদের ঘেরাওর মধ্যে চলে আসবে।

তিনি বলেন, তোমরা আগে ভালো আলেম হও। তারপর মানুষের সামনে কথা বলো।

তিনি বলেন, ইদানিং আমার একটি সিদ্ধান্ত বেরিয়েছে। সিদ্ধান্তটি আমার নয়। আমি আলেমদের নিয়ে করেছি। হাসপাতালে মিটিং করে বলেছি, ছাত্ররা তোমরা লেখাপড়া করো। ভালো আলেম হও। তারপর রাজনীতি করো।

এ সময় নিজের ছাত্র জীবনের ঘটনার কথা উল্লেখ করে আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেখো! আমরা এখন দু-চার কথা বলছি তোমাদের সামনে। আমার জীবনে, আমার মনে হইতেছে না, আমি চারজন ছাত্রের সামনে দাঁড়িয়ে কখনো কথা বলেছি। কিন্তু এখন আল্লাহ তায়ালা অনেক মানুষের সামনে কথা বলার সুযোগ দিচ্ছেন।

তিনি বলেন, সারা পৃথিবী এখন অন্যদের দখলে। এটা আমাদের গাফলতি ও উদাসীনতার কারণে। আমাদের অনৈক্যের কারণে। আমাদের প্রতি অনাস্থার কারণে। ভুল ব্যাখ্যার কারণে। একজন ওলি একটা ভালো কথা বলেন। তোমরা সেটার গলদ অর্থ করো। মুরুব্বিদের প্রতি তোমাদের শ্রদ্ধা নেই। ছোটোদের মহাব্বাত নেই। একজন আরেকজনকে উপকার করবো এটা আমাদের মাঝে নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ