শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

কাদের মির্জাকে বহিষ্কার করতে ৭ দিনের আল্টিমেটাম বেধে দিলেন ভাগনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের জন্য সাতদিনের আল্টিমেটাম বেধে দিয়েছেন তাদেরই ভাগনে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ফেসবুক লাইভে এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টায় তিনি ফেসবুক লাইভে এই আল্টিমেটাম দেন।

মঞ্জু বলেন, ‘কাদের মির্জা সত্য বচনের নামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সারাদেশে আ.লীগের রাজনীতিকে ধ্বংস করছেন। আপনি আমাদের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী। যাদের কাছে বিচার দিয়েছি তারা সবাই ব্যর্থ হয়েছেন। আমরা আগামী শুক্রবার পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার না করা হয় তাহলে আমরা ঢাকায় সংবাদ সম্মেলন করবো এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।’

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। কিন্তু এই কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়েছেন। এভাবে যদি একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় তারপর আমাদের আর কিছুই বলার থাকে না।’

কাদের মির্জার ভাগনে আরও বলেন, ‌‘কোম্পানীগঞ্জের মানুষ তার (কাদের মির্জা) তথাকথিত সত্য বচনের নামে অপরাজনীতির কাছে জিম্মি। আগামী সাতদিনের মধ্যে যদি তাকে বহিষ্কার করা না হয় তাহলে গণরোষের কারণে কোনো ঘটনা ঘটলে তার দায় প্রশাসন ও আওয়ামী লীগকে নিতে হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ