শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ কট্টর ইহুদির মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবুবকর ৷।

অধিকৃত জেরুসালেমের সাফাদ নগরীর মেরোন পাহাড়ে "ঈদুশ শু'লা" তথা অগ্নিশিখা উৎসব পালন করতে গিয়ে ইহুদীদের ধর্মীয় হেরেদি সম্প্রদায়ের অন্তত ৪৪জন নিহত, আহত শতাধিক৷ উদযাপন চলাকালীন উপচেপড়া ভিড়ের ফলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়৷

সপ্তম হিব্রু চ্যানেল অনুসারে, আজ (৩০ এপ্রিল) শুক্রবার সকালবেলা এ ঘটনা ঘটে৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় চ্যানেলটি৷

'হিব্রু ইনেট ওয়েবসাইট' জানায় যে, ঘটনাস্থলে মেডিকেল টিম তৎক্ষনাত ছুটে গিয়েছে৷ দলগুলি গুরুতর আহত বাঁচানোর জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এবং ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের বড়ো সংখ্যক একটা দল আহতদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছে।

এদিকে ইসরায়েলের পুলিশ বাহিনী জনতার এই উপচে ভীড় সরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে৷ যার সংখ্যা প্রায় ১ লাখ হারেদী। হারেদী হলো ইহুদীদের ধর্মীয় একটা সম্প্রদায়৷

প্রাথমিক তদন্ত অনুসারে, জানা যায় যে, অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন সিঁড়ি থেকে পিছলে যায় এবং পদপিষ্টহয়ে যায়, যার ফলে বাকিদের মাঝে হুলস্থুল সৃষ্টি হয়, এবং একে অপরের সাথে ধাক্কা খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে থাকে ফলে এ বিপর্যয় ঘটে।

টাইমস অব ইসরায়েল জানায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এক লাখের মতো মানুষ বৃহস্পতিবার রাতেই জড়ো হয়। শুক্রবার আরও মানুষের সেখানে যাওয়ার কথা রয়েছে। গত বছর করোনার কারণে এ উৎসব স্থগিত করা হয়। দেশজুড়ে দ্রুতগতিতে টিকাদান সম্পন্ন করার পর এবার অনুমতি দেওয়া হয়।

সূত্র: আলকুদস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ